সিলেটে ইয়ামাহা এক্সপ্রেস সার্ভিস পয়েন্টের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসি আই মটরস এর উদ্যোগে বাংলাদেশের সকল ধরনের মোটর বাইকারদের জন্য পর্যটন নগরী সিলেটের ভোলাগঞ্জের কোম্পানীগঞ্জ এবং জাফলংয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উদ্বোধন করা হয়েছে ইয়ামাহা সার্ভিস পয়েন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা টেরিটরি ম্যানেজার ইব্রাহিম আহাদ, জোনাল ম্যানেজার নাজিম উদ্দিন, ইয়ামাহা সিলেটের ডিলার মোহাম্মদ হোসাইন তানভীর, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার আবুল কালাম সোহাগ প্রমুখ।
এক্সপ্রেস পয়েন্ট ২টি হলো আজাদ ট্রেডার্স ভোলাগঞ্জ মেইনরোড ও জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ জাফলং মামা বাজার।
ইয়ামাহা সিলেটের সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার আবুল কালাম সোহাগ জানান, পর্যটন নগরী সিলেট সহ সারা দেশ থেকে পর্যটকরা বাইক নিয়ে ঘুরতে আসেন। এসময় ইয়ামাহাসহ অনান্য মোটর বাইকাররা যাতে ওই পর্যটন কেন্দ্রে গিয়ে সহজেই মোটরবাইক সার্ভিসিং করতে পারেন এজন্য এসিআই মোটরস এই উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগটি বাইকারদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed