Main Menu

নবীগঞ্জে ইজিবাইক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার গন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর ছাত্রী জুহা আক্তার (৭) এর প্রাণ কেড়ে নিল ঘাতক ইজিবাইক (টমটম) গাড়ী। গত ৯ অক্টোবর রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু জুহা। নিহত জুহা আক্তার গন্ধ্যা গ্রামের হাফেজ আব্দুল হামিদের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, জুহা আক্তার (৭) গত শনিবার দুপুরে রাস্তা পারাপারেরর সময় নবীগঞ্জ ওসমানী রোডস্থ টেলিফোন অফিসের সামনে দ্রুতগামী একটি টমটম গাড়ী তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জুহাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার (৯ অক্টোবর) বিকালে তার মৃত্যু ঘটে।

এই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না তার প্রিয় ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed