কুলাউড়ায় রেলের গোডাউন থেকে মালামাল চুরি, গ্রেপ্তার ১
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির সময় মো. আলাল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রেলওয়ে থানাপুলিশ ও রেলের স্টাফদের যৌথ অভিযানে তাকে বরমচাল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আলাল ওই এলাকার লেবু মিয়ার ছেলে।
এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে আলালের সাথে থাকা তার তিন সহযোগী পালিয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, চোরাই মালামালসহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
Related News
মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯)Read More
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More



Comments are Closed