সিলেটে উদ্ধার লাশের স্বজনদের খুঁজছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজলশাহ এলাকার একটি বাসার বাউন্ডারির কাঁটাতারের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। কিন্তু তিনি কে, কী তার পরিচয়, এর কিছুরই খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশ এখন এই ব্যক্তির পরিচয়ের সন্ধান করছে।
জানা গেছে, গত ৯ অক্টোবর রোববার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একটি কল পায় পুলিশ। তাদেরকে জানানো হয়, নগরীর নবাব রোডস্থ কাজলশাহ এলাকায় একটি ঝুলন্ত মরদেহ পড়ে আছে।
এমন খবরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা কাজলশাহের ১৪৫নং বাসার বাউন্ডারির কাঁটাতারের সাথে গলায় রশি পেছিয়ে আত্মহত্যা করা এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশ জানায়, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। সেখানে ময়নাতদন্ত শেষে হাসপাতালের হিমাগারে আছে লাশটি।
এই অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। কেউ তাকে চিনে থাকলে কোতোয়ালী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) বা এসআই অঞ্জন কুমার দেবনাথের (০১৭১৮-৯৭৯৫৪৫) সাথে যোগাযোগের অনুরোধ করেছে পুলিশ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed