এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: নারীদের এশিয়া কাপে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। আসর থেকে ছিটকে গেল বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ।
আর এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছিটকে গেছে এশিয়া কাপের সেমি ফাইনালের লড়াই থেকে। মঙ্গলবার সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটে অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ। যদিও বেলা ১১টা বেজে ২৮ মিনিট পর্যন্ত সবশেষ ওভার কমিয়ে খেলার সুযোগ ছিল।
তবে বৃষ্টি এতোটাই প্রকট যে, মাঠে খেলা গড়ানোর কোনো সম্ভাবনা দেখা যায়নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঝড়ো বৃষ্টি আর বাতাসের মাত্রা তুলনামূলক অনেকটা কমলেও, এখনও তবে মাঝেমধ্যে ব্রজপাত হচ্ছে। এমতাবস্থায় ম্যাচ চালানোও অসম্ভব। শেষ পর্যন্ত তাই পরিত্যক্ত হয়েছে ম্যাচ।
বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে আসরের পাঁচ নম্বরে থেকে। লিগে ৬ ম্যাচ খেলে ২ জয়, ৩ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করেছে টাইগ্রেসরা।
অপরদিকে সংযুক্ত আরব আমিরাত শেষ করেছে ছয় নম্বরে থেকে। ৬ ম্যাচ খেলে ৪ হার, ১ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের হিসেবে ৩ পয়েন্ট মরুর কন্যাদের।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed