Main Menu

কোম্পানীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে বদরুল আলম (বদিল) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শাহ আরেফিন টিলায় এই ঘটনা ঘটে। তিনি চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মইটাটিলায় মাছ ধরতে যান বদরুল আমল। রাতে আর বাড়ি না ফেরায় সকালে বাড়ি ফিরছিলেন তিনি। সকাল সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে শাহ আরেফিন টিলায় আসলে সেখানে বজ্রপাতের কবলে পড়েন বদরুল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed