সিলেটে আগুনে কলোনি পুড়ে ছাই, ৫টি পরিবার নিঃস্ব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি কলোনী। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
শুক্রবার (৭ অক্টোবর) রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম।
তিনি জানান পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেইট সংলগ্ন ফারুক মিয়ার কলোনিতে শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কলোনী থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি ভবনে। এই ভবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মেস করে থাকতেন। আগুনে কলোনী ও মেস পুড়ে যায়।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে টিনশেডের কলোনিটি সম্পূর্ণ পুড়ে যায়। কলোনীতে ৫টি পরিবার ছিল। পাশপাশি পার্শ্ববর্তী একটি ভবন ক্ষতিগ্রস্থ হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed