কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে তাওহীদুল ইসলাম তাজিম (৭) নামক এক শিশু হাওরের ডোবায় ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। বিকেল সাড়ে ৫টায় গ্রামের মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নাম সম্পন্ন হয়।
নিহত শিশু উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের আশরাফুল আজমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফুফাতো ভাইয়ের সাথে গরু নিয়ে পাশের হাওরে যায় তাজিম। ভাইয়ের অগোচরে কোনো একসময় সে হাওরের ডোবার পানিতে পড়ে যায়। ফুফাতো ভাইয়ের চিৎকারে আশোপাশের লোকজন গিয়ে তাকে ডোবা থেকে মৃত উদ্ধার করেন।
ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীগাঁও গ্রামের তাজিম নামক শিশু পানিতে পড় মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করি। পরে প্রশাসনের অনুমতি ক্রমে লাশ দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed