বিশ্বনাথে তিন সন্তানের জনকের আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত হাজী কলমদর আলীর ছেলে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে নিজ বসতঘরের বারান্দার সিলিংয়ের হুক থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তাজুল ইসলাম। এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের বারান্দার সিলিংয়ের হুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের শেষ দিকে অথবা বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় সকলের অগোচরে তিনি গলায় ফাঁস নিয়েছেন।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, ঘরের বারান্দার সিলিংয়ের হুকে পাটের রশি দিয়ে গলায় ফাঁস নেন তাজুল ইসলাম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয় তার পরিবারের কাছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed