Main Menu

বিশ্বনাথে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে রুবেল মিয়া (১১) নামে এক বাক প্রতিবন্ধী কিশোর মারা গেছে। বুধবার (৫ অক্টোরব) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজার সংলগ্ন শফিক মিয়ার কলোনীর পার্শ্ববর্তী পুকুরে এ ঘটনা ঘটে।

রুবেল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার করমশী গ্রামের মাসুক মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পারিবারিক সূত্র জানায়, ছোটকাল থেকেই রুবেল মিয়া বাক প্রতিবন্ধী ও মৃগী রোগী। ঘটনার দিন সকালে সকলের অগোচরে পুকুরে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশিরা।

রুবেলের পিতা মাসুক মিয়া বলেন, এটি নিছকই দুর্ঘটনা। এ ঘটনায় কারো প্রতি আমাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহার তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed