শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রাত ৮টায় মহানবমী তিথিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে লক্ষীপুর সার্বজনীন পূজা মন্ডপে বয়স্ক ও সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
লক্ষীপুর সার্বজনীন পূজা মন্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজীসহ জেলা-উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প‚জা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ।
অনুষ্ঠানে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে অর্ধশতাধিক বিভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষদের বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
লক্ষীপুর সার্বজনীন পূজা মন্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed