হবিগঞ্জে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর চন্দ্র দাশ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাগর চন্দ্র দাশ ওই গ্রামের গোপাল চন্দ্র দাশের পুত্র। সে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, চরহামুয়া গ্রামের অগ্রগামী পূজা মন্ডপে সাগরসহ তার বন্ধুরা মিলে আনন্দ করছিল। এক পর্যায়ে সে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ ছুরতাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed