সিলেটে মাসব্যাপি ফুটবল উৎসব শুরু ৬ অক্টোবর
স্পোর্টস ডেস্ক: সিলেটে মাসব্যাপি ফুটবল উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। এদিন ঝমকালো আয়োজনে বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩’-এর পর্দা উঠবে। লীগটির উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
রবিবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন ও ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ’ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
বিকাল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নিজাম উদ্দিন আরও জানান ৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের ১০টি ক্লাব অংশগ্রহণ করবে।
সেগুলো হচ্ছে- সিলেট ইউনাইটেড ক্লাব, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কসমস ক্লাব, জনতা ক্লাব, টিলাগড় ক্লাব, সিলেট স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রিড়াচক্র সিলেট, লাউয়াই স্পোর্টিং ক্লাব ও বীর বিক্রম ইয়ামনি ক্রীড়া চক্র।
উদ্বোধনী খেলা ৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে এবং ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩’-এর সকল খেলা সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ফুটবল বিধি-উপবিধি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিধি-উপবিধি অনুযায়ী পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি বিজিৎ চৌধুরীসহ সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed