ছাত্রলীগের উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুবি
বৈশাখী নিউজ ডেস্ক: কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে আলোচনা করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে, ছাত্র হলসমূহে অবস্থানকারী ছাত্রদের আজ রোববার সন্ধ্যা ৬টায় এবং ছাত্রী হলসমূহে অবস্থানকারী ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসমূহ স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর ১ অক্টোবর দুপুরে আচমকা মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটানোর ঘটনা ঘটে। এরপরই সদ্য সাবেক ছাত্রলীগ নেতারা কর্মীদের নিয়ে হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে আসে। এতে ক্যাম্পাসজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।
Related News
সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যাকে পাশবিক নির্যাতন করার অভিযোগে রফিকুল ইসলামRead More



Comments are Closed