প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করলো পাষন্ড বাবা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে নিজেই হত্যা করেছে পাষন্ড বাবা। হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যাকাণ্ডের শিকার পপি সরকারের (১২) বাবা দিগিন্দ নম সরকার।
জানা যায়, গত ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় প্রতিবন্ধী পপি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় নিহতের বাবা দিগিন্দ নম সরকার বাদি হয়ে সুরমান আলীসহ আরও তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিহত পপির বাবা দিগিন্দ বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে তার মেয়েকে হত্যার অভিযোগ করেন।
পরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এবং এসআই হারুন অর রশিদ মামলার তদন্ত শুরু করেন। তদন্তে পুলিশ জানতে পারে বিস্কুটের প্যাকেট নিহত পপির বাবা দিগিন্দ সরকারই ক্রয় করেন। এজাহারে মিথ্যা তথ্য দেখে সন্দেহ হলে পরবর্তীতে নিহত পপি সরকারের বাবা দিগিন্দকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিগিন্দ স্বীকার করে যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে নিজেই হত্যা করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুস ছালেক জানান,পতিপক্ষকে ফাঁসাতে নিজের প্রতিবন্ধী মেয়েকে হত্যার দায়ে দিগিন্দ নম সরকারকে গ্রেফতার করে কুলাউড়া থানা পুলিশ। পরে গ্রেফতারকৃত দিগিন্দ নম সরকার বিজ্ঞ আদালত তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed