উৎসবের মন্ডপে শোকের ব্যানার
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে শারদীয় দুর্গোৎসবের মন্ডপ। শুভ মহালয়া দিয়ে শুরু হওয়া এই উৎসব ঘিরে গত বছরের মতো মন্ডপ সাজানো হলেও নেই কোনো আনন্দ। চারপাশে নিস্তব্ধ নীরব পরিবেশ। নৌকাডুবিতে মৃতদের পরিবারে স্বজন হারানোর আহাজারি। শোকে পাথর হয়ে গেছে অনেক পরিবার। দুর্গোৎসবের মন্ডপে টাঙানো হয়েছে শোকের ব্যানার।
গত রোববার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাড়েয়া হাটের আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটের শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে মহালয়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১লা অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মাড়েয়া বাজার সারবজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর জন্য মন্ডপ সাজানো হয়েছে। মন্ডপের চারপাশে লাগানো হয়েছে নৌকাডুবিতে মৃতদের জন্য শোকের সহমর্মিতামূলক ব্যানার। আর এলাকাজুড়ে চলছে স্বজন হারানোর আহাজারি।
নৌকাডুবিতে দুই মেয়ে হারানো ধীরেন্দ্র নাথ বলেন, শারদীয় দুর্গোৎসব শুরু হয় শুভ মহালয়া দিয়ে। আর শুভ মহালয়ায় যেতে আমার স্ত্রী দুই মেয়েকে নিয়ে নৌকায় উঠেছিল। স্ত্রী ফিরে এলেও দুই মেয়ে ফিরে আসেনি। এবারে শারদীয় দুর্গোৎসব আমার জীবনে হারানোর উৎসব। এ জীবনে এভাবে মনে হয় আর কখনো কিছু হারাবে না আমার।
স্ত্রী-সন্তানসহ চার স্বজন হারানো রবিন চন্দ্র বলেন, উৎসব কাকে নিয়ে করব? যাদের সাথে উৎসব করতাম তারা তো আর নেই। আমার জীবনে শারদীয় দুর্গোৎসব আর কখনো সুখের উৎসবে পরিণত হবে না।
শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের পুরোহিত বকুল চক্রবর্তী বলেন, প্রতিবছর নানা আয়োজনে আমাদের এখানে মহালয়া দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এবার দিয়ে আমাদের ৮তম হতে যাচ্ছে। এর আগেরগুলো অনেক ভালো ও শান্তির ছিল। দেশের পাশাপাশি বাইরের দেশের মানুষও এখানে আসে। এবার আউলিয়া ঘাট থেকে আসার পথে অনেকের প্রাণ চলে গেছে। আমরা তাদের আত্মার শান্তির জন্য পূজা করছি তিন বেলা। গত বছর যেমন মানুষের মাঝে আনন্দ ছিল, এবারে নেই। তাদের জন্য আমরা শোকের ব্যানার টাঙিয়েছি মন্দির ও মন্ডপের চার পাশে।
Related News
লালমনিরহাটের দহগ্রামে সীমান্তে সাবেক ডিজি সাব্বির আটক
Manual6 Ad Code লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার পর আটকRead More
অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা
Manual3 Ad Code গোলাম মোস্তফা রাঙ্গা: কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলারRead More



Comments are Closed