Main Menu

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রেসক্লাবের শুভেচ্ছা

বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক বার্তায় এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, যুগ যুগ ধরে সর্বজনীন উৎসব হিসেবে সিলেট সহ সারা দেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়। এবারও হবে। এর মধ্য দিয়ে বিশ্বজুুড়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। বাঙালির সম্প্রীতির চেতনা আরও শাণিত হবে।

Share





Related News

Comments are Closed