করতোয়া নদীতে নৌকাডুবি, নিখোঁজদের উদ্ধারে ষষ্ঠ দিনের অভিযান
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে ষষ্ঠ দিনের অভিযান হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মাহাবুবুল আলম জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও এক শিশুসহ তিন জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে ষষ্ঠ দিনের উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধার কর্মীরা। সকাল ৬টায় আউলিয়ার ঘাট এলাকা থেকে তিনটি দলে বিভক্ত হয়ে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী নদীর ভাটি অংশে সাড়াশি অভিযান চালাচ্ছেন।
গত ২৫ সেপ্টেম্বর করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে বোদা উপজেলায় ৪৬ জন, দেবীগঞ্জ উপজেলায় ১৭ জন, আটোয়ারী উপজেলায় ২ জন, পঞ্চগড় সদর উপজেলায় একজন এবং ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩ জন। এসব মৃত ব্যক্তির মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩০ জন এবং শিশু ২১ জন।
নিখোঁজ তিন জন হলেন- দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী।
গত রোববার মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed