সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় NIVEA Soft ক্রিমসহ একটি পিকআপ আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জামাল আহমদ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নগরের সোবহানীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোবহানীঘাটস্থ মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট-২ নামের ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালান।
এ সময় একটি টাটা পিকআপে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ৯০০ পিস ভারতীয় NIVEA Soft ক্রিম (২০০ মিলি) উদ্ধার করা হয়। জব্দ করা এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জামাল আহমদকে আটক করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার মৃত মুনাফর আলীর ছেলে।
আটক পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৪২২১।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় The Special Powers Act, 1974-এর 25B(1)(b) ধারায় মামলা করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক জামাল আহমদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed