সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যপদে আবেদন করা যাবে ৫ অক্টোবর পর্যন্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে মহান মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী সংবাদকর্মীদের অনুরোধে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
এই সময়ের মধ্যে সরকার অনুমোদিত দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও আবেদন করতে পারবেন।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মহানগরীর বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাবে আগ্রহীরা নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নিয়োগপত্র, পেশাগত পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। অভিজ্ঞতার প্রমাণপত্রও দিতে পারেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed