Main Menu

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান-মেম্বার গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরী ধর্ষণ মামলায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ইউপি সদস্য দেবব্রত দাস ওরফে মাতবরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ডিবি পুলিশের সহায়তায় শাল্লা থানা পুলিশ সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাহাড়া গ্রামের মলয় দাসের সঙ্গে এক কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এরইমধ্যে মলয় অন্য জায়গায় বিয়ে করার প্রস্তুতি নিলে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ওই কিশোরী মলয়ের বাড়িতে যায়। মলয়ের অভিভাবকরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুকে জানায়।

এ সময় ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী মলয়ের বাড়িতে গিয়ে বিষয়টি সমঝোতা করে দেয়ার কথা বলে কিশোরীকে রাতেই তার অফিসে নিয়ে আসেন। পরে চেয়ারম্যান ও ইউপি সদস্য দেবব্রত দাস মাতবর মিলে ওই কিশোরীকে রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ করে তার পরিবার। পরদিন সকাল ৮টায় ওই কিশোরী দৌড়ে শাল্লা থানায় যায়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শাল্লা থানায় নির্যাতনের শিকার কিশোরী লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ডিবি পুলিশের সহায়তায় শাল্লা থানা পুলিশ ধর্ষণ মামলার ওই দুই আসামিকে গ্রেফতার করে।

 

Share





Related News

Comments are Closed