মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক : একটি নিরাপত্তা সতর্কতা জারি করে রাশিয়াতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছে মস্কোর মার্কিন দূতাবাস।
রুশ জনতার একাংশকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর কথা ঘোষণা করেছেন পুতিন। মূলত পুতিনের তরফ থেকে এমন ঘোষণা আসার পর এই সতর্কতা দেয়া হলো।
আমেরিকানদের এর আগেও রাশিয়ায় ভ্রমণ না করার এবং অবিলম্বে রাশিয়া ত্যাগ করার জন্য সতর্ক করা হয়েছে।
এবারের সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়া দ্বৈত নাগরিকদের মার্কিন নাগরিকত্বে স্বীকৃতি নাও দিতে পারে, মার্কিন কনস্যুলার সহায়তা পেতে তাদের বাধা দেওয়া হতে পারে, তাদের রাশিয়া ত্যাগ নিষিদ্ধ হতে পারে এবং দ্বৈত নাগরিকদের সামরিক চাকরিতে নিয়োগ দেওয়া হতে পারে।
মার্কিন দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের সব ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। একইসঙ্গে ওই ধরনের কোনো কর্মসূচিতে কোনো নিরাপত্তাকর্মীর ছবি না তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, রাশিয়ান কর্তৃপক্ষ বিক্ষোভে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে। খবর সিএনএন
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed