সিলেটে ৭দিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের ৭দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি সিলেটের মোগলাবাজার ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আহমদের (২৮)। এতে উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটছে স্বজনদের। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
নিখোঁজ জাহাঙ্গীর আহমদ শহরতলীর পীরেরচকের ফজলুল হকের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত অনুমান ৯টায় জাহাঙ্গীর আহমদ নগরের শিবগঞ্জে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। রাত ১১টা হয়ে গেলেও তার বাসায় ফেরা হয়নি। তখন পরিবারের সদস্যরা জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে বন্ধ পান। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজের প্রায় ৭দিন অতিবাহিত হলেও এখনো জাহাঙ্গীরের কোন খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করেন। তার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখে দাড়ি-গোঁফ আছে, শারীরিক গঠন হালকা পাতলা বলে জিডিতে উল্লেখ করা হয়।
কেউ তার সন্ধান পেলে ০১৭৯৪২৩৩২৩২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জাহাঙ্গীদের ভাই দবির আহমদ।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed