জাবি এক্সপ্লোরার্স ক্লাবের নতুন সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি দস্তগীর
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এক্সপ্লোরার্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ক্লাবের প্রধান উপদেষ্টা এবং কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক ক্লাবের ১৫ তম কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ৪৫তম ব্যাচের ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ৪৬ তম আর্বতনের দস্তগীর ভূইয়া রিফাত।সহ-সভাপতি হিসেবে ইনসানা আঁখি,উর্মিলা শর্মা, লামিয়া, নাবিলা, সুমাইয়া সিদ্দিকী স্বর্ণ, রাজু, সুপর্না দাস, কলি এবং সামানজা আলী উপমা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মংহ্লাছিং রাখাইন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্লাবের উপদেষ্টা সিকদার মো. জুলকারনাইন সহ বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed