সিলেটে টিলা কাটার দায়ে দুই জনের ১৫ দিনের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে দুই জনের ১৫ দিনের কারাদণ্ড হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বুধবার (২৮ সেপ্টেম্বর) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন বাহুবল এলাকায় টিলা কেটে মাটি পরিবহনকালে পরিবেশ অধিদপ্তর দুই জনকে আটক করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো, সৈয়দ মিয়া (৫০) পিতা মৃত এলো মিয়া, লালকাটংগি ও শংকর মহাল (৪৫), পিতা কার্তিক মহাল, খাদিম চা বাগান।
অভিযানকালে শাহপরাণ থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরের নেতৃত্ব পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা।
এছাড়া পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াও উপস্থিত ছিলেন।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed