ইডেনের ইমেজ ফেরাতে ছাত্রীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এ কারণে ইডেনের ইমেজ নষ্ট হয়েছে দাবি করে, তা ফেরাতে ছাত্রীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করে শতাধিক ছাত্রী। বিকেল ৩টার পর ইডেন কলেজের ১ ও ২ নম্বর গেটে মানববন্ধন করে তারা। এ সময় তাদের হাতে ইডেন কলেজের ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেত্রীদের প্রশাসনিক শাস্তি দেওয়ার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া রহমান বৈশাখী গণমাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক ‘অনৈতিক’ কার্যক্রমে বাধ্য করানোর অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনে খোদেজা খাতুন হলের এক শিক্ষার্থী বলেন, গণমাধ্যমে ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বৈশাখী যে বক্তব্য দিয়েছেন, তাতে আমাদের কলেজের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সে কারণে আমাদের আজকের মানববন্ধন।
অপর শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী যে অভিযোগ এনেছেন, তার শক্ত প্রমাণ দিতে হবে। না হলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের নিকট যাব। তারা কোনো সুরাহা না দিলে কর্মসূচি চালিয়ে যাব।
আরেক শিক্ষার্থী ঐশ্বর্য মালাকার বলেন, বহিষ্কৃত নেত্রী বৈশাখীসহ অন্যরা ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে যে কমেন্ট করেছেন, তাতে আমরা সামাজিক, পারিবারিকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা ও হেনস্তার শিকার হয়েছি। আমাদের দাবি এদের প্রশাসনিকভাবে বহিষ্কার করতে হবে।
ঐশ্বর্য মালাকার রাজিয়া হলের ২০৪ নম্বর রুমে থাকেন। যে রুম ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার নিয়ন্ত্রণাধীন বলে জানা গেছে।
তাদের মানববন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কলেজের ছাত্রলীগের শাখা সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ইডেন ক্যাম্পাসে আসেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed