দূর্যোগ মোকাবেলায় সিলেটের পাশে থাকবে জাতিসংঘ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাম্প্রতিককালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় জাতিসংঘের পক্ষ থেকে যেভাবে সহায়তা করা হয়েছিল, এমন যেকোনো দুর্যোগ মোকাবেলায় পাশে থাকবে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এমন তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা ও অন্তর্বর্তী উপদেষ্টা আলেয়া ভালদেস তার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠক সম্পর্কে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বিগত বন্যায় সিলেটে জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এজন্য বৈঠকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তিনি বলেন, জাতিসংঘ প্রতিনিধিদল একমত হয়েছে যে, ভবিষ্যতেও যদি এরকম বন্যা বা কোনো দুর্যোগ আসে তা মোকাবেলায় সহায়তা করার জন্য জাতিসংঘের পূর্ব প্রস্তুতি রয়েছে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনওয়ার সাদত, জাতিসংঘের মনবিক বিশেষজ্ঞ মো. কাজী শাহিদুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed