Main Menu

সিলেটের মেন্দিবাগে ছত্তার ম্যানশন দখলের চেষ্টা, প্রতিকার দাবি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বামী মারা যাওয়ার আগে দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাবালক সন্তানের নামে রেজিস্ট্রিকৃত অছিয়ত নামামূলে একটি মার্কেট হস্তান্তর করে যাওয়ার পরও প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান তা দখল করতে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি স্বামী অসুস্থ্য ও মৃত্যুর সময় তার পাশেও দাঁড়াননি প্রথম পক্ষের স্ত্রী সাবিহা খাতুন ও তার সন্তানরা।

Manual8 Ad Code

বুধবার (২১ সেপ্টেম্বর) সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা ধনাঢ্য ব্যক্তি মরহুম আব্দুস ছত্তারের দ্বিতীয় স্ত্রী তাহমিনা বেগম  সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামীর প্রথম স্ত্রী সাবিহা খাতুন ও তার ছেলে আমজাদ হোসেনের হুমকি-ধামকি ও মিথ্যাচারের কারণে দুই সন্তানসহ বিপন্ন জীবন যাপন করছেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর সিলেটে আমজাদ হোসেন সংবাদ সম্মেলন করে তাকে সৎ মা হিসেবে অস্বিকার এবং তার বিরুদ্ধে উদ্ভট, কাল্পলিক ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে জানান তাহমিনা বেগম।

Manual2 Ad Code

মেন্দিবাগ এলাকায় নিজ মালিকানাধীন ছত্তার ম্যানশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাহমিনা উল্লেখ করেন, তার স্বামীর সাথে প্রথম স্ত্রী সাবিহা খাতুনের কোনো যোগাযোগ ছিল না। সাবিহা সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছেন। ২০১০ সালের ৫ মে কোতোয়ালি থানায় স্বামীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন সাবিহা। এর আগে ২০০৯ সালে তার ভাই শফিক আলীও সাধারণ ডায়রি করেন। পারিবারিক অশান্তির কারণে ২০১০ সালের ১৬ জুলাই আব্দুস ছত্তারের সাথে মুসলিম শরীয়াহ আইনে তার (তাহমিনা) বিয়ে হয়। বিবাহিত জীবনে বর্তমানে আফসানা আক্তার মাসিয়া ও আজহার হোসেন নামের তার দুই সন্তান রয়েছে।

তাহমিনা বেগম জানান, তার স্বামী আব্দুস ছত্তার দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার পর ২০২২ সালের ৬ এপ্রিল তার নামীয় ছত্তার ম্যানশনটি নাবালক ছেলে আজহার হোসেনের নামে রেজিষ্ট্রিকৃত অছিয়ত নামামূলে হস্তান্তর করেন। নাবালক সন্তানের পক্ষে মার্কেটটির রক্ষনাবেক্ষণ ও নিয়ন্ত্রণকারী হিসেবে তিনি স্থলাভিষিক্ত হন। অসুস্থ্য অবস্থায় তার স্বামীকে দেশ বিদেশে চিকিৎসা করাতে প্রায় ২ কোটি টাকা খরচ করা হয়। ২০২২ সালের ২৬ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিন্তু তার মহাবিপদের সময় প্রথম স্ত্রী সাবিহা খাতুন ও সন্তান আমজাদ হোসেনসহ অন্য ছেলে মেয়েরা তার পাশে এসে দাঁড়াননি। কোনো প্রকার সহযোগিতাও করেননি। এখন তারা সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি ও মারামারি শুরু করেছেন।

এক প্রশ্নের জবাবে তাহমিনা বেগম বলেন, আমার স্বামীর বেশ কিছু সম্পদ রয়েছে। তা এখনো ভাগবাটোয়ারা হয়নি। আমি দ্বিতীয় স্ত্রী হলেও আমি ও আমার সন্তানরা এর অংশ আইন অনুযায়ী পাই। কিন্তু আমরা তা দাবি করছি না। বরং আমার সন্তানকে দেওয়া সম্পদ তারা দখল করতে চাচ্ছে। এমনকি এলাকার জনপ্রতিনিধি, আত্মীয়স্বজনসহ মুরব্বীয়ানদের কারো কথা তারা শুনছেন না। তিনি জানান, তার বিবাহিত জীবনকে অস্বীকার করে তারা নানা কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে এবং স্বামীর ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়ার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে তাহমিনা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ, আত্মীয় আখতার হোসেন, আব্দুল হান্নান শরীফ, কবির আহমদ দুলাল, কয়েছ আহমদ ও প্রতিবেশি সৈয়দ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code