Main Menu

সিলেটের ক্বীন ব্রীজ এলাকা থেকে ৮ বছরের শিশু নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকা থেকে প্রথম লাল (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রীজের উত্তরপাড়ের সুরমা নদী এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়।

নিখোঁজ প্রথম লাল নগরের কাষ্টঘর সুইপার কলোনীর অপু লালের ছেলে। এ ব্যাপারে অপু লাল কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ২০০৬। তাং- ১৮/০৯/২০২২ইং।

জিডি সূত্রে জানা যায়, অপু লাল তার ছেলে প্রথম লালকে নিয়ে ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টায় ক্বীন ব্রীজের উত্তরপাড়ের সুরমা নদী এলাকায় পূজা দিতে যায়। অপু লাল পূজা শেষে সুরমা নদীতে গোসল করতে নামেন। অপু লালের গোসল শেষে তিনি তার ছেলে প্রথম লালকে দেখতে পাননি। পরে আশপাশের এলাকা সহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

হারানোর সময় তার পরণে ছিল হাফ প্যান্ট (শরীরে শার্ট ছিল না), তার গায়ের রং উজ্জল ফর্সা, শারীরিক গড়ন হালকা-পাতলা, উচ্চতা- ৩ ফুট ৬ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে ০১৭৮৫ ৪১২০৬৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবার।

 

Share





Related News

Comments are Closed