সিলেটে সুরমা নদী থেকে নারীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সিআইডি ও পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া দশটায় জাতীয় জরুরী সেবা-৯৯৯- এর মাধ্যমে সংবাদ পেয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন ঘোপাল এলাকার সুরমা নদীর উত্তর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন।
তিনি জানান- ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে কাজ করছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed