Main Menu

ওসমানীগরে দুই ট্রাকে সংঘর্ষ, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক-হেলপারসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাকের সামন দিক কেটে আহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

Share





Related News

Comments are Closed