জৈন্তাপুরে বালু বোঝাই ট্রাক হতে ভারতীয় প্রসাধনী ও শাড়ী উদ্ধার, আটক ১
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে বালু বোঝাই ট্রাকে করে অভিনব পদ্ধতিতে চোরাই পথে নিয়ে আসা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও শাড়ী উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ১জনকে আটক করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর শুক্রবার ভোর রাত সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদ এবং শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফৌর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের পাকড়ী এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় বালু দিয়ে ঢেকে অভিনব কায়দায় নিয়ে আসা ভারতীয় প্রসাধনী ও শাড়ী বোঝাই ট্রাক সহ ১জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক ট্রাকের চালক রাহেল (২২) জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আটক ট্রাক থানায় নিয়ে আসার পর সিলেট উত্তর সার্কেল (কানাইঘাট) সিনিয়র এএসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ইন্সপোক্টর (তদন্ত) আব্দুর রব এর উপস্থিতিতে পুলিশ ও শ্রমিকদের মাধ্যমে বালু সরিয়ে ট্রাকের বডীতে সুকৌশলে পলিথিন দিয়ে ঢেকে রাখা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেট্রিক্স ও শাড়ীর চালান উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। চোরাই মালামাল পরিবহনের জন্য নাম্বার বিহীন ট্রাক জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের পাকড়ী এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিনব কায়দায় বালু চাপা দিয়ে ভারতীয় কসমেট্রিক্স ও শাড়ী বোঝাই ট্রাক সহ ১জনকে আটক করা হয়। আটক মালামালের জব্দ তালিকা প্রস্তুত সহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এছাড়া জৈন্তাপুর মডেল থানা পুলিরে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এরআগে গত ১ সেপ্টেম্বর অনুরুপ কায়দায় নিয়ে আসা ভারতীয় পণ্য বোঝাই ট্রাক আটক করেছিল জৈন্তাপুর থানা পুলিশ ৷
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed