সিলেট মহানগর যুবদলের সভাপতি তারেক, সম্পাদক সম্রাট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদলের নেতা-কর্মীদের বহুল প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচিত করা হয় মহানগর যুবদলের নতুন নেতৃত্ব।
সভাপতি পদে নেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক পদে মির্জা সম্রাট নির্বাচিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।
জানা যায়, পৌরসভা থেকে সিলেট সিটি করপোরেশন গঠনের পর মহানগর যুবদলের কোনো সম্মেলন বা কমিটি হয়নি। পৌরসভা থাকতে শহর যুবদলের যে কমিটি হয়েছিল, সেটা সিটি করপোরেশন হওয়ার পর বিলুপ্ত করা হয়।
শহর যুবদলের সেই বিলুপ্ত কমিটির সভাপতি এমদাদ হোসেন টিপু ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানেই থিতু হন তিনি। আর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুহেল মহানগর বিএনপির রাজনীতিতে জড়িয়ে যান।
প্রায় দুই দশক ধরে সিলেট মহানগর যুবদলের সম্মেলন ও নতুন কমিটির প্রত্যাশায় ছিলেন নেতা-কর্মীরা। অবশেষে রবিবার তাদের অপেক্ষার অবসান ঘটে।
কাউন্সিলে মহানগর যুবদলের সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব শাহনেওয়াজ বখত তারেক ও আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল।
আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট ও উমেদুর রহমান উমেদ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed