হোয়াটসঅ্যাপের যে মেসেজ ভুলেও দেখবেন না
তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন মানুষ পাওয়া কঠিন। তবে কেউ কেউ অ্যাপটি ব্যবহার করে কিছু ভুয়া মেসেজ ছড়াচ্ছে। যেগুলো বিশ্বাস করলেই পড়তে পারেন বিপদে। চলুন জেনে নিই, হোয়াটসঅ্যাপের যে মেসেজ ভুলেও দেখবেন না-
ওটিপি চাওয়া মেসেজ
মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন মেসেজও পান, যেখানে তাদের নম্বরে আসা ওটিপি চাওয়া হয়। ওই মেসেজে লেখা থাকে, ‘দুঃখিত আমি ভুল করে আপনার নম্বরে ওটিপি সহ একটি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছি। আপনি কি আমাকে এই ওটিপি বলতে পারবেন?’ এটা স্পষ্ট যে প্রতারকরা ভুল করে কোনো ওটিপি পাঠায় না। ওটিপির সাহায্যে তারা ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করে লগইন করার চেষ্টা করতে পারে।
পুরষ্কার পেয়েছেন
ব্যবহারকারীদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলা প্রতারকদের পুরানো কৌশলগুলোর একটি। হোয়াটসঅ্যাপেও এমন মেসেজ আসতে পারে। ব্যবহারকারীদের এই পুরষ্কারের মূল্য পাওয়ার জন্য মেসেজের সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করতে বলা হয়। সেখানে ক্লিক করার পর একটি ফর্ম সামনে আসে। এতে নিজের বিষয়ে বিভিন্ন তথ্য পূরণ করতে বলা হয়। এরপর প্রসেসিংয়ের জন্য কিছু অর্থ দাবি করা হয়। তাদেরকে বিশ্বাস করে একবার টাকা দিলেই, আরও অর্থ দাবি করা হয়। এভাবেই চলে প্রতারণা। ফলে কোনো পুরস্কারের মেসেজ দেখলেই এড়িয়ে চলবেন।
চাকরির খোঁজ
অনেক ভুয়া কোম্পানি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে চাকরির প্রতিশ্রুতি দেয়। ভালো বেতনের লোভ দেখিয়ে এই মেসেজে একটি লিংকে ক্লিক করতে বলা হয়। সেখানে একটি ফরমে নিজের সম্পর্কে তথ্য বা একটি নম্বরে কল করতে বলা হয়। তারপর শুরু হয় টাকা নেওয়ার বাহানা। তাই এসব চাকরির মেসেজ দেখলেও এড়িয়ে চলবেন।
ভিডিও বা ছবি দেখতে বলা
হোয়াটসঅ্যাপে প্রতারকরা মেসেজের সঙ্গে লিংক পাঠিয়ে বলা হয়, ক্লিক করার জন্য। সেখানে লেখা থাকে, এই ভিডিওতে কি আপনাকে দেখা যাচ্ছে? অথবা ‘এটা কি আপনার ছবি? ব্যবহারকারীরা এই মেসেজের সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করলেই ডিভাইস হ্যাক হতে পারে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed