Main Menu

সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে কূপ খনন করবে চীনের সিনোপ্যাক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খনন করবে চীনের কোম্পানি সিনোপ্যাক পেট্রোলিয়াম করপোরেশন।

Manual5 Ad Code

বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধানে কাজটি পেয়েছে সিনোপ্যাক। সিলেট-১০ নামে এ কূপটি ৩ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি টাকা। গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) নিজস্ব তহবিল থেকে এ অর্থ ব্যয় করা হবে।

Manual7 Ad Code

প্রকল্প বাস্তবায়নে রোববার (১১ সেপ্টেম্বর) সিনোপ্যাক ও এসজিএফএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Manual8 Ad Code

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় তিনি বলেন, বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ বাড়ানো আবশ্যক। গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ওয়াকওভার বা অনুসন্ধান কূপ থেকে যে পরিমাণ গ্যাসই আসুক, তা দেশের উন্নয়নে অপরিসীম অবদান রাখবে।

Manual7 Ad Code

এ কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

সভায় অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বাপেপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।-খবর সমকালের

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code