Main Menu

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।

Manual4 Ad Code

রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন ভর্তি রয়েছেন।

সোমবার (৫ আগস্ট) সকালে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জোয়ানা পরিবহনের চালকের সহকারী রংপুরের তারাগঞ্জের ঝাকুয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩৫), ইসলাম পরিবহনের চালকের সহকারী লক্ষ্মীপুরের রায়পুরের নয়ন ইসলাম (২৬), তারাগঞ্জের সয়ার কাজীপাড়া গ্রামের পল্লিচিকিৎসক আনিছুর রহমান (৪৮), গাইবান্ধার উত্তর কিদারী এলাকার সাদেক আলী (৫৬), নীলফামারীর সৈয়দপুরের কুন্দল পূর্বপাড়া গ্রামের মহসিন হোসেন সাগর (৪২) ও কামারপুকুর এলাকার জুয়েল হোসেন (২৭)।

Manual5 Ad Code

স্থানীয়রা জানায়, রোববার রাত থেকে রংপুরের ওই এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজ পরিচালনা করছেন।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওঠে এসেছে দুর্ঘটনার চিত্র। প্রত্যক্ষদর্শী মোস্তফা হোসেন (৪৫) ঠাকুরগাঁও থেকে ইসলাম পরিবহনে উঠেন। তিনি বর্তমানে রমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালের শয্যায় শুয়ে তিনি বলেন, রাত ১২টার দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। গাড়িও চলছিল দ্রুতগতিতে। হঠাৎ বিকট শব্দ। মুহূর্তের মধ্যে কী যে ঘটে গেল, কিছুই বুঝতে পারলাম না। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি করে আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসাধীন আব্দুর রহিম (২২) বলেন, রাত সাড়ে ১১টার দিকে রংপুর শহরের সিও বাজার থেকে জোয়ানা পরিবহনের বাসে উঠি তারাগঞ্জ যাওয়ার জন্য। ওই সময় বৃষ্টি হচ্ছিল। বাসে ওঠার আধা ঘণ্টার মধ্যে দুর্ঘটনা ঘটল। এরপর আর কিছু বলতে পারি না।

Manual5 Ad Code

ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের যাত্রী চিকিৎসাধীন মোজাফফর হোসেন বলেন, আমরা তখন বাসের ভেতর। চোখে ঘুম ঘুম ভাব। বিকট শব্দে শরীরে ধাক্কা লাগে। এরপর আর কিছু বলতে পারি না। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরে চোখ মেলে দেখি আমি হাসপাতালে।

রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত চারজন ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। এই দুজন হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক অলিউল হাসান জুয়েল (২৭) ও গাইবান্ধার সাদেক আলী (৫৬)। অন্য দুজন অজ্ঞাত।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, জোয়ানা পরিবহন ও ইসলাম পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থালেই পাঁচ জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়।

এদিকে তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী একটি বাসের লকার থেকে ৭ ঘণ্টা পর দুটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে রেকার দিয়ে বাস দুটি টেনে দুই কিলোমিটার দূরে বালুবাড়ি হাইওয়ে থানার সামনে রাখা হয়। এরপর ইসলাম এন্টারপ্রাইজের বাসটি থেকে ওই দুটি গরু উদ্ধার করা হয় বলে জান গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে উৎসুক কিছু মানুষ বাস দুটির ভেতরে, সামনে পেছনে গিয়ে দেখছিলেন। এসময় ইসলাম এন্টারপ্রাইজের বাসটির লকার থেকে শব্দ শুনতে পেয়ে লকার ভেঙে সেখান থেকে গুরুতর অবস্থায় দুটি গরু বের করে আনেন স্থানীয়রা।

Manual7 Ad Code

হাইওয়ে পুলিশের তারাগঞ্জ থানার ইনচার্জ মাহবুব মোরশেদ বলেন, মূলত বাস দুটির দ্রুতগতিই প্রধান কারণ। প্রবল বৃষ্টির কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তার ওপর দ্রুতগতির কারণে মুখোমুখি ধাক্কা লেগে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code