আফগানিস্তানে ভূমিকম্পে ৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।
আল আরাবিয়া ও খালিজ টাইমসের তথ্যমতে, ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে আঘাত হানে।
ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার।
উল্লেখ্য, চলতি বছরের জুনে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: আল আরাবিয়া, খালিজ টাইমস
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed