পঞ্চগড়ে তিন মাসে ১ লাখ ২৬ হাজার মানুষ পাবে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ ৪৩টি ইউনিয়নের ১ লাখ ২৬ হাজার নিন্ম আয়ের মানুষকে স্বল্পমূলে খাদ্য সামগ্রী প্রদান করা হবে।
জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল-আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে। তারঁই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ।
আজ ১ সেপ্টেম্বর থেকে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকেই সরকারি ছুটির দিন ব্যতীত পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভায় ১৮ জন ডিলারের মাধ্যমে ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। প্রত্যেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন। এতে প্রতিদিন ৬ হাজার মানুষ এই সুবিধা পাবে।
এছাড়া চতুর্থ ধাপে ওএমএসের ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য হিসেবে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি লিটার সোয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬৫ টাকা দরে কিনতে পারবে।
টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে দুই দফায় ১০ কেজি চাল কিনতে পারবে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিবন্ধকৃত ৫১ হাজার ৩ জন নিন্ম আয়ের মানুষ জেলার ৮৮ জন ডিলারের মাধ্যমে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, জেলায় পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে পুলিশ ও আনসার এবং উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। এসব কর্মসূচি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকারসহ জেলায় কর্মরত গণ মাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন [
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed