Main Menu

একই শড়িতে ঝুলছিলো স্বামী-স্ত্রীর মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

তারা একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকার ঈমান আলী (৩৫) ও তার স্ত্রী মিনজু আক্তার (২০)। ইমান আলী ওই এলাকার মানিক মিয়া ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার উত্তরগাঁও এলাকার ঈমান আলী ও মিনজু আক্তার প্রতিদিনের মতো গত বুধবার রাতে ঘুমাতে যান।

রাতের কোনো এক সময়ে ঘরের ধরনার সঙ্গে দুজনে এক শাড়িতে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে। এরপরও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ধাক্কা দিলে দরজা খোলা এবং তাদের লাশ দেখতে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ সকাল ৮টার দিকে দম্পতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারে।

‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

 

Share





Related News

Comments are Closed