সিকৃবির বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের গবেষণাগার উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগে একটি অত্যাধুনিক মানের ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে ল্যাবরেটরিটি উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। উদ্বোধনের পর ল্যবরেটরিটি ঘুরে দেখেছেন ভাইস-চ্যান্সেলর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরবর্তীতে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান মোসাঃ রুবাইয়াৎ নাজনীন আখন্দের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, “বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র কৃষি বিশ^বিদ্যালয়গুলোর গবেষণাই উল্লেখ করার মতো।”
তিনি বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের ল্যাবের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরো সম্প্রসারণ করার অনুরোধ করেছেন।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, লেমিনার এয়ার ফ্লো কেবিনেট, স্পেকট্রোফটোমিটার, পিসিআর এনালাইজার, ইলেকট্রোফরেসিস চেম্বার, ইউভি ট্রানসিলোমিনেটর, বায়োকেমিক্যাল এনালাইজারসহ নানারকম অত্যাধুনিক যন্ত্রপাতি এই ল্যাবরেটরিতে স্থান পেয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed