জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার উদ্দোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব জিন্দাবাজারে মিছিল পরবর্তী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা শাহ মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান، হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরী, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ খায়রুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রচার সম্পাদক মাওঃ আতিকুর রহমান, সিলেট মহানগর অফিস ও প্রচার সম্পাদক মাওঃ কাওছার আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed