চিরনিদ্রায় শায়িত মাহবুব তালুকদার
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে কবরস্থানের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার কফিনে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
এরআগে গত ২৪ আগস্ট দুপুর ১টায় রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মাহবুব তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদা। নবাবপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরি করেছেন। পরবর্তীতে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
সবেশেষ ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার, কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed