রোহিঙ্গা ইস্যুতে আশার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: কয়েকদিন আগে যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রী গণমাধ্যমে জানিয়েছিলেন, কিছু রোহিঙ্গাকে তারা আশ্রয় দিতে চান। আজ পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তা আরও পরিস্কার করলেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটি নিয়ে জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সাড়া দিয়েছে।’
শুক্রবার (২৬ আগস্ট) রাতে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে বন্যা পরবর্তী উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিতের লক্ষে সিলেট সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত-বিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উক্ত মত-বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পররাস্ট্রমন্ত্রী।
ড. মোমেন সাংবাদিকদের বলেন, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাস্ট্রকে রোহিঙ্গা পুনর্বাসনের ব্যাপারে আমরা অনুরোধ জানিয়েছিলাম। তারা এতদিন এ ব্যাপারে কিছু না বললেও সম্প্রতি আমরা তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এটি আমাদের জন্য একটি ভাল খবর।
অনুস্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) শাহরিয়ারসহ সিলেটের সরকারী বিভিন্ন দপ্তরেরউর্ধ্বতন কর্মকর্তারা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed