জৈন্তাপুরে অটোরিকশায় ট্রাকের চাপা, বৃদ্ধা নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মালবাহী ট্রাকের চাপায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার এক বৃদ্ধা যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে স্থানীয়রা।
শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি আটক এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।
নিহত রাহেরা বেগম (৭০) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী। আর আহতরা হলেন, উপজেলার আসামপাড়া গ্রামের নজির আলীর ছেলে মো. কবির (৪৫), লক্ষ্মীপুর গ্রামের জমির মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৭০), আসামপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মনির (৩৫) ও আসামপাড়া গ্রামের কনু মিয়ার ছেলে হাফিজ রহমান (৫০)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই জৈন্তাপুর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed