Main Menu

তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নিজ বাড়ীর পুকুরে পরে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বড়ভাইজোড়া গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী শুক্রবার সন্ধ্যায় বাড়ীর হাঁস মুরগী খোপে উঠাতে ব্যস্ত ছিলেন। এ সময় তার ২ বছরের কন্যা রুকাইয়া আক্তার হাত ও পা দিয়ে আপর দিতে দিতে বাড়ীর পাশের পুকুরে পরে যায়। হঠাৎ পানির শব্দ পেয়ে রুকাইয়াকে পুকুর থেকে উদ্ধার করে তালতলী ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রুকাইয়াকে মৃত ঘোষনা করেন।

Share





Related News

Comments are Closed