১৩ দিন ধরে বন্ধ সিলেট-ময়মনসিংহ বাস চলাচল, যাত্রী দুর্ভোগ চরমে
বৈশাখী নিউজ ডেস্ক : দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্ধে টানা ১৩ দিন ধরে সিলেট-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্বে বাস না চলায় বিপাকে পড়েছেন সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জের রুটে চলাচলকারী হাজার হাজার মানুষ। অনেককে জরুরী প্রয়োজনে দুই ধাপে গাড়ী পরিবর্তন করে গন্তব্যে পৌঁচ্ছেন। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
তবে রোববার (১৪ আগস্ট) দুই জেলার মালিক সমিতির নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন এবং এতে দ্বন্ধের সমাধান হতে পারে বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট থেকে ময়মনসিংহ সড়কে সিলেট জেলার ৪-৫ টি আর ময়মনসিংহ জেলার ৬০-৭০ টি বাস চলাচল করে। তবে সিলেট জেলার ৪-৫ টি বাস চলাচলে বাঁধা দেয় ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতি। এতে করে দু’পক্ষই দ্বন্দ্বে পরে যান। এর পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বাস কাউন্টারে গিয়েও টিকিট পাচ্ছেন না। ফলে পূর্ব ঘোষণা ছাড়া অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করছে।
ময়মনসিংহগামী এক যাত্রী বলেন, ১৩ দিন ধরে সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে, অথচ আমরা সাধারণ যাত্রীরা কিছুই জানি না। দুপুরে আমি ময়মনসিংহে যাওয়ার জন্য টিকিট কাটতে কাউন্টারে এসে জানতে পারছি বাস চলাচল বন্ধ। টিকিট না পেয়ে বাড়িতে ফেরত যেতে হচ্ছে।
সূত্র জানায়, সিলেট-ময়মনসিং সড়কে সিলেটের কোনো গাড়ি চলাচল করতে নিষেধ করে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতি। এতে করে দুই জেলার বাস মালিক সমিতি দ্বন্দ্বে জড়ায়। এতে করে গেল ১৩ দিন ধরে এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা বিচ্ছিন্ন হয়ে গেছেন। তবে এ সংকট নিরসনে ১৪ আগস্ট ‘মাধবপুরের হাইওয়ে ইন’ রেস্টুরেন্টে বসছে দুই জেলার বাস মালিক সমিতি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বলেন, ময়মনসিংহ সমিতি আমাদের ৪-৫ টি বাস ওই সড়ক দিয়ে চলাচল করতে নিষেধ করেছে। অথচ তাদের ৬০-৭০টি বাস প্রতিদিন এ সড়কে চলে। তাদের এতো বাস চলতে পারলে আমাদেরটা কেন চলতে পারবে না। তাই আমরাও আমাদের দাবি আদায়ে অনড় রয়েছি। তবে রোববার দুপুর ২টায় আমরা হাইওয়ে ইনে বসতেছি। আশাকরি ঐ বৈঠকে দ্বন্ধের সমাধান হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed