দোয়ারায় শিয়ালের কামড়ে আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিয়ালের কামড়ে শিশু নারী পুরুষসহ ১১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও,কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে পাগলা শিয়ালের আক্রমণে এগারো জন আহত হয়েছেন।
আহতরা হলেন, কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বেগম(৪৫), বোলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০), উরুরগাও গ্রামের রহম আলীর পুত্র , বাবুল মিয়া (৩০), কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৫)। এছাড়া তাৎক্ষণিকভাবে বাকীদের নাম ঠিকানা পাওয়া যায়নি। শিয়ালের কামড়ে আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এ গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।
এ বিষয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন জানান, খোঁজ নিয়ে জেনেছি পাগলা শিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজনকে কামড় দিয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed