আজ নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশপাশ এলাকায় বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এসব এলাকায় টানা ১২ ঘন্টা থাকবে না বিদ্যুৎ।
বিষয়টি বুধবার (১০ আগস্ট) রাতে নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
তিনি বলেন, একটি ব্রাঞ্চ লাইনে মেরামত কাজের জন্য এই সময়ে বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মেইন লাইনগুলোতে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকবে।
বিদ্যুৎ বন্ধের বিষয়ে বুধবার সন্ধ্যায় এসব এলাকায় মাইকিংও করা হয়।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed