হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ও এফআইভিডিবি’র সহযোগিতায় বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক।
রিসোর্স পার্সন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান ও সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed