গোয়াইনঘাটে দু’পক্ষের সংঘর্ষের এক ব্যক্তির মৃত্যু
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামে গত ২৬ জুলাই মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ময়না মিয়া (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়।
২৬ জুলাই গ্রামে নিয়ন্ত্রিত বিল ইজারা কেন্দ্র করে ২টি পক্ষের বিরোধে সৃষ্ট সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় পরস্পর ২টি মামলা দায়েরও হয়েছে।
এ বিষয়ে উপজেলার ৮নং তোয়াকুল ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, আমার ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের নিয়ন্ত্রিত ১টি বিল ইজারাকে কেন্দ্র করে গ্রামের বিবাদমান ২টি গ্রুপের মতপার্থক্যের কারণে সংঘর্ষ হয়।
আমার জানা মতে গ্রামের বৃহৎ একটি অংশ ঐ বিলটি স্ট্যাম্পমুলে ৩২ বছরের জন্য তার ছোট ভাই রশিদ আহমেদের অনুকূলে ইজারা দেন এবং প্রতি বছরে একটি অর্থও গ্রামবাসীকে দেয়ার কথা। এ ঘটনায় আহত ব্যক্তি ময়না মারা যাওয়ার খবর পেয়েছি।
উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন জানান, একটি বিল ও কিছু খাস জমি নিয়ে বিরোধ চলছে। তবে মুলত বিল নিয়ে এ সংঘর্ষ সংগঠিত হয়েছে। তাছাড়া ঐ গ্রামের মৃত আমির হাজির জীবদ্দশায় তার প্রচেষ্টায় কোম্পানিঞ্জ উপজেলা লাগুয়া বেশকিছু খাস জমি উদ্ধার করা হয়ছিলো যা পরবর্তীতে মৎস্য খামার করে খালেদ চেয়ারম্যান পরিবারের পক্ষে ইজারা দেয়ার কথা ছিলো। তবে গ্রামে একটি অংশ তা শুরু থেকে বাধা দিয়ে আসছে। সংঘর্ষের সময় তাৎক্ষনিক থানা পুলিশ না আসলে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও প্রকট হতো বলে তিনি জানান।
গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ গোয়াইনঘাট কে এম নজরুল জানান, সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed